দেশের বিভিন্ন অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বন্যাকবলিত এলাকার অবস্থা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয়ও আলোচনায় স্থান পায়। উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।