বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। জমজমাট কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। জমজমাট কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশরা। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে আবারও নায়ক বনে যান মিকেল মেরিনো। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। একের পর এক সুযোগ তৈরি করলেও বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় গোল আসছিল না। তবে ৩০তম মিনিটে সেই অপেক্ষার অবসান হয়। প্রথম শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন ফাবিয়ান রুইজ, এগিয়ে যায় স্পেন।


গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় বেলজিয়াম। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান চার্লস ডি কেটেলারে। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও স্পেন একাধিক সুযোগ তৈরি করলেও কোর্তোয়া দুর্দান্ত সব সেভ করে দলকে ম্যাচে রাখেন। তবে ৭২তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ গোলরক্ষক। তার পরিবর্তে মাঠে নামেন তরুণ গোলরক্ষক সেনে লামেন্স।


কোর্তোয়ার বিদায়ের পর ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মিকেল মেরিনো, আর দুই মিনিটের মধ্যেই সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। টানা দ্বিতীয় ম্যাচে বদলি নেমে গোল করে দলের জয় নিশ্চিত করে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করলেন মিকেল মেরিনো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯