সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকার কথা তুলে ধরে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত আবদুল্লাহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:৯ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ১০:৯ সময়

সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকার কথা তুলে ধরে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ছয়জন সদস্য থাকলেও তাদের সংক্ষিপ্ত বক্তব্যের জবাব দিতেই দীর্ঘ সময় ব্যয় করতে হয় সরকারের। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে এনসিপির সদস্যরা মাত্র পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পান, অথচ সেই বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রায় ৪৫ মিনিট সময় ব্যয় করতে হয়। তার দাবি, আরও বেশি সময় পেলে সরকারের জবাব দিতে একটি পুরো অধিবেশন প্রয়োজন হতে পারে। তিনি আরও বলেন, সংখ্যায় কম হলেও এনসিপির সংসদ সদস্যরা কার্যকর ভূমিকা রাখছেন এবং তাদের রাজনৈতিক প্রভাব সদস্যসংখ্যার চেয়েও বেশি।


নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাসনাত বলেন, শুরুতে অনেকেই এনসিপিকে গুরুত্ব দেননি এবং নির্বাচনে ভালো ফল করতে পারবে না বলে মন্তব্য করেছিলেন। তবে সাধারণ মানুষের সমর্থনে দলটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে বলে দাবি করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জয়-পরাজয়ের চেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। তরুণরা রাজনীতি ও নেতৃত্বে এগিয়ে এলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯