টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে

মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত কয়েক গ্রাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক এই ভাঙনের ফলে রাতারাতি লোকালয়ে পানি ঢুকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বুধবার রাতের দিকে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। এরপর দ্রুতগতিতে পানি প্রবেশ করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রামে। অনেক বাড়িঘর, সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতের অন্ধকারে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। পানির প্রবল স্রোতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বন্যাকবলিত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।


এদিকে টানা বর্ষণের কারণে মৌলভীবাজারের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধলাই নদীর ভাঙনপ্রবণ ওই অংশে প্রতিরক্ষা কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সীমান্তসংলগ্ন এলাকায় বিভিন্ন জটিলতার কারণে পরিকল্পিত কাজ শেষ করা যায়নি বলে তারা উল্লেখ করেছেন। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯