আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায়

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়

আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে পরীক্ষামূলকভাবে ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় বিমান টিকিট, আবাসন এবং অন্যান্য ভ্রমণসেবা একসঙ্গে নিয়ে একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা পাওয়ার সুযোগ থাকবে। সৌদি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কয়েকটি বাজারে এই কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হতে পারে।


সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, এই উদ্যোগ দর্শনার্থীদের জন্য আরও সহজ, স্মার্ট ও নিরবচ্ছিন্ন ভ্রমণ নিশ্চিত করবে। একই সঙ্গে ভ্রমণ ও পর্যটন খাতের অংশীদারদেরও নতুন সুযোগ তৈরি হবে। নতুন ব্যবস্থায় একটি প্যাকেজের মধ্যেই যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেল বা রিসোর্টে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া পর্যটকদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন দর্শনীয় স্থান, অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমও সেই প্যাকেজে যুক্ত করা যাবে। এর ফলে আলাদাভাবে বিমান, হোটেল ও ভিসার ব্যবস্থা করার ঝামেলা কমবে। তবে এই সুবিধা কেবল অনুমোদিত এবং প্রযুক্তিগতভাবে সক্ষম ভ্রমণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পাওয়া যাবে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন ব্যবস্থা এবং সার্বক্ষণিক গ্রাহকসেবা থাকার শর্তও নির্ধারণ করা হয়েছে।


সৌদি আরবের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে দেশটি পর্যটকদের জন্য ইলেকট্রনিক ভিসা, আগমনের পর ভিসা এবং ট্রানজিট ভিসাসহ বিভিন্ন সহজীকরণ ব্যবস্থা চালু করেছিল। এসব পদক্ষেপের ফলে গত বছর দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন ‘প্যাকেজ ভিসা’ চালুর মাধ্যমে পর্যটকরা আরও সহজে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশটির পর্যটন খাতে বিনিয়োগ, পর্যটকের অবস্থানের সময় এবং ব্যয়—সবকিছুই আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯