নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে

আবাসিক হোটেল থেকে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:০ সময় , আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:০ সময়
নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার আবু সিদ্দিকের ছেলে নিজাম উদ্দিন (৪৫) হাতিয়ার রেহানিয়া গ্রামের আলী আজম আমিরুল ইসলাম (৫২)।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারের ঈশিতা হোটেল থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার হরণী ইউনিয়নের ঈশিতা হোটেলের ৪র্থ তলার ১২৮ নং কক্ষে অভিযান চালায়। এ সময় নিজাম উদ্দিন ও আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০পিস ইয়াবা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। দুপুরে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯