ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে

হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪১ সময়

ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আন্তর্জাতিক নৌপথে বাধা সৃষ্টি বা জাহাজে হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধের যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এমন পদক্ষেপ নেওয়া হলে মার্কিন সামরিক বাহিনী উপযুক্ত জবাব দেবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারেই স্পষ্ট।


ভাইস প্রেসিডেন্ট আরও জানান, এর আগে উভয় পক্ষের মধ্যে এমন একটি সমঝোতা ছিল যে, জাহাজে হামলা বন্ধ হলে অবরোধমূলক ব্যবস্থা শিথিল করা হবে। কিন্তু হামলা অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইরান চাইলে আন্তর্জাতিক নিয়ম মেনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে। অন্যথায় সাম্প্রতিক ঘটনার মতো আরও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক নৌপথ নিরাপদ রাখা এবং জাহাজ চলাচলে বাধা দূর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তার পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।


বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে যেকোনো অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯