সাভারে দলীয় পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার গভীর

সাভারে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়

সাভারে দলীয় পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার গভীর রাতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন দলটির নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা সাভারে ককটেল বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মশাল মিছিলে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, যুগ্ম মুখ্য সমন্বয়কসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।


উল্লেখ্য, এর আগে সোমবার সাভারে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় এবং এর প্রতিবাদে রাজধানীতে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯