বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রী

সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৪ সময়

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের বৈঠকে যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আমন্ত্রণপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। জবাবে প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের তারিখ দুই দেশের মধ্যে আলোচনা শেষে নির্ধারণ করা হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। দেশটি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।


হুমায়ুন কবিরের মতে, প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি সফর বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এই সফরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। উভয় দেশই পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে আগ্রহী এবং সেই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯