রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:১২ সময়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার ভোর থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন, পুলিশ বক্সসংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জন রয়েছে। সব মিলিয়ে মোট ৮২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তদের উৎপাত এবং যাত্রী হয়রানির অভিযোগ বাড়তে থাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।


ঢাকা মহানগর পুলিশ বলছে, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক বা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এদিকে আটক শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে শিশু আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯