বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। চোটের কারণে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না

নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন পাকেতা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৫১ সময়

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। চোটের কারণে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দলের অন্যতম ভরসার মিডফিল্ডার লুকাস পাকেতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচ চলাকালে চোট পান পাকেতা। ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি। এরপর তার সুস্থতা নিয়ে আশাবাদ থাকলেও শেষ পর্যন্ত শেষ ষোলোর ম্যাচের জন্য তাকে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে।


চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। মাঝমাঠে আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ফলে তার অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। পাকেতার ছিটকে যাওয়ায় এখন মাঝমাঠের নতুন সমীকরণ সাজাতে হবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে কে তার জায়গা নেবেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।


তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তিও রয়েছে। দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে পুরো ম্যাচের জন্য পাওয়া যাবে বলে জানা গেছে। তবুও পাকেতার অনুপস্থিতি সেলেসাওদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর ম্যাচটি রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯