বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া ফুটবল

সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪৮ সময় , আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪৮ সময়

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া ফুটবল দল। সবচেয়ে বেশি ক্ষোভের শিকার হয়েছেন সদ্য পদত্যাগ করা প্রধান কোচ হং মিয়ুং-বো। এমন পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় দেশটির ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম হয়েছে। দেশীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর দেশে ফিরে সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন হং মিয়ুং-বো। বিমানবন্দরে তাকে ঘিরে বিক্ষোভ, স্লোগান এবং নানা ধরনের প্রতিবাদ দেখা যায়। অনেক সমর্থক তার পদত্যাগের পাশাপাশি বেতন ফেরত দেওয়ার দাবিও তোলেন।


বিশ্বকাপে ব্যর্থতার দায় স্বীকার করে ইতোমধ্যে দায়িত্ব ছাড়েন তিনি। তবে সমালোচনা ও চাপ অব্যাহত থাকায় দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জানা গেছে, সেখানে তার পরিবারের সদস্যরা আগে থেকেই অবস্থান করছেন। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট লি জে-মিয়ুং ফুটবল দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন। তার মতে, যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক ও পক্ষপাতিত্বকে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি দলের ক্ষতির কারণ হতে পারে।


এদিকে ফুটবল সংশ্লিষ্ট মহলের একাংশের অভিযোগ, সম্ভাব্য তদন্ত ও রাজনৈতিক চাপ এড়াতেই সাবেক কোচ বিদেশে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনেক বিষয়ে কথা বলার আছে, তবে এখনই সেই সময় নয়। হং মিয়ুং-বোর এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে স্বাভাবিক পারিবারিক সফর বলছেন, আবার কেউ বর্তমান পরিস্থিতিতে এটিকে সমালোচনার মুখ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯