সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে হরতালের সমর্থনে রাজধানীতে এয়ারপোর্ট রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে মিছিল ও পিকেটিং করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আজ দুপুরে মিছিলটি র্যাডিসন হোটেল এর সামনে থেকে শুরু হয়ে বনানী আর্মি স্টেডিয়াম এর দিকে গিয়ে শেষ হয়।
এ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান বসুনিয়া ,মাসুদ রানা রিয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, সহ-সম্পাদক হুমায়ুন কবীর নয়ন, সদস্য মো. খলিলুর রহমান খান সম্রাট, আফজাল রহমান, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য শোভন আহমেদ।
এ ছাড়া কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইরফান আহমেদ ফাহিম, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মামুনুর রহমান, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সেলিম রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিসান মাহমুদ, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আজগর, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহিন,
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহাব, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা রাজিব, সোহেল রানা, সহ-সম্পাদক নাহিদ, ফরহাদ,আশিক, সুজন, কবি নজরুলের সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন সম্রাট, সদস্য শাওন ভুইয়া।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল, যুগ্ম-আহবায়ক ইফতেখার ফয়সাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন নির্ঝণ, সাহাবউদ্দিন, সাবেক সদস্য আক্তার হোসেন শিবলী,কামরুল হাসান আশিক, একরামুল হক একরাম, সাইফুল ইসলাম অভি,মো. সাব্বির হোসেন, খিলক্ষেত থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডিএম মাইদুল,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের শাহীনসহ অন্যান্য অসংখ্য নেতা- কর্মী।
মিছিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন - 'আমাদের এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধার এর লড়াই, আমাদের এই লড়াই ভোটাধিকার রক্ষার লড়াই। এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।