মাগুরায় বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে

মাগুরায় বিজয় শোভাযাত্রায় অংশ নেন সাকিব

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৮ সময় , আপডেট সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৮ সময়
মাগুরায় বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১ আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান।

শোভাযাত্রায় মাগুরা-১ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের বাবলুসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রায় অংশ নিন ক্রিকেটার রুবেল হোসেন ও অপু।

বিজয় শোভাযাত্রার আগে নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা-১২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার ও মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিব আল হাসান বলেন, আজ বিজয় শোভাযাত্রায় আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সেভাবে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন। যারা এখানে নাই তাদেরকেও বলবেন ভোট দিতে। নৌকাকে বিজয়ী করতে সবাই একসঙ্গে ভোট দিবেন। আমরা ইনশাআল্লাহ মাগুরা দুইটি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব। আজ থেকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আত্মীয়-স্বজনদেরকে কেন্দ্রীয় এসে ভোট দিতে বলবেন নৌকাতে। যাতে করে মাগুরা দুইটি আসন আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯