দুর্নীতি দমন কমিশনের শীর্ষ প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক পদে নতুন নিয়োগ ও

দুদকের মহাপরিচালক পদে রদবদল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৩০ সময়

দুর্নীতি দমন কমিশনের শীর্ষ প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক পদে নতুন নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন।


একই সঙ্গে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে অন্যত্র দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।


সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়গুলোতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯