বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও এসেছে পরিবর্তন। আজ ১ জুলাই থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:১৮ সময় , আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:১৮ সময়

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও এসেছে পরিবর্তন। আজ ১ জুলাই থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। নতুন ইউনিফর্ম অনুযায়ী, পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল অথবা হালকা জলপাই রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। রাজধানীর পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন পোশাকে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার থেকেই নতুন পোশাকের ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্যের কাছে এই ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর পর গত বছরের নভেম্বরে পুলিশের পোশাকের রঙ পরিবর্তন করে লোহা-ধূসর ও কফি-বাদামি ধূসর করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় বর্তমান সরকার আবারও ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।


গত ১৮ জুন পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে নতুন পোশাকের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা খাকি রঙের ট্রাউজারের সঙ্গে গাঢ় নীল শার্ট পরবেন। শার্টে থাকবে চারটি পকেট এবং সাতটি বোতাম। নারী পুলিশ সদস্যদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মাথার আবরণ ব্যবহারের সুযোগও থাকবে।


এছাড়া গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম নির্ধারণ করা হয়েছে। গর্ভাবস্থায় নারী সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক ব্যবহার করতে পারবেন। শুধু ইউনিফর্ম নয়, শার্টের নতুন রঙের সঙ্গে মিল রেখে জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙেও পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মতে, বাহিনীর পেশাদারিত্ব, আধুনিকতা ও জনবান্ধব ভাবমূর্তি আরও শক্তিশালী করতেই এই নতুন ইউনিফর্ম চালু করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯