বিশ্বকাপে আরও একটি বড় অঘটন! টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকীয়তায় ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে

টাইব্রেকারে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ৩:২৫ সময় , আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ৩:২৫ সময়

বিশ্বকাপে আরও একটি বড় অঘটন! টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকীয়তায় ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো। মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় মরক্কোকে। আশরাফ হাকিমির নেতৃত্বে একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। নেদারল্যান্ডসও কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে মরক্কোর রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত।


দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলে যায়। ৭২তম মিনিটে বদলি খেলোয়াড় ওউত ওয়েঘর্স্টের তৈরি করা সুযোগ থেকে গোল করেন কোডি গাকপো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে ডাচরা। কিন্তু হাল ছাড়েনি মরক্কো। গোল শোধে মরিয়া হয়ে ওঠে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে, অর্থাৎ ৯০তম মিনিটে কর্নার থেকে আসা বল হেড করে জালে জড়ান ডিফেন্ডার ইসা দিওপ। তার এই গুরুত্বপূর্ণ গোলেই সমতায় ফেরে মরক্কো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল তার প্রথম গোল, আর সেটিই দলের জন্য হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান।


১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল জয়সূচক গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শুরু হয় আসল উত্তেজনা। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার এবং ক্রিসেনসিও সামারভিল নিজেদের শট কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর পক্ষেও দুটি শট মিস হয়। তবে সুফিয়ান রাহিমি, চেমসেদিন তালবি এবং ইসমাইল সাইবারি সফলভাবে গোল করে দলকে এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিল আফ্রিকার দলটি। মরক্কোর এই ঐতিহাসিক জয় এখন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯