বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের

‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরকে চীন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে, যার প্রতিফলন মিলেছে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকগুলোতে। শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর-পরবর্তী ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি দেশের সরকারপ্রধানের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা চালিয়ে যান। তার ভাষায়, এটি বাংলাদেশের প্রতি চীনের বিশেষ গুরুত্ব ও আন্তরিকতারই বহিঃপ্রকাশ।


তিনি জানান, সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ৮টি সমঝোতা স্মারক এবং ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখযোগ্য। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।


পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চীন কুনমিং-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর গঠনের একটি প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং জাতীয় স্বার্থ বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ প্রতিরোধ ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি কূটনৈতিক নথি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্যেও একমত হয়েছে উভয় দেশ।


রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় দুই লাখ রোহিঙ্গার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের সদস্যপদের আবেদনেও চীনের সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯