ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় আশার আলো দেখাল এক অলৌকিক উদ্ধার অভিযান। শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় আশার আলো দেখাল এক অলৌকিক উদ্ধার অভিযান। শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১৮ দিনের এক নবজাতককে। পরে একই স্থান থেকে উদ্ধার করা হয় তার মাকেও। রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় শহরে ঘটে যাওয়া এই হৃদয়স্পর্শী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, গভীর রাতে আলোর ব্যবস্থা করে ধ্বংসস্তূপের নিচে অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।


দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও শিশুটিকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করার মুহূর্তে উপস্থিত উদ্ধারকর্মী ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। পরে কাপড়ে মোড়ানো শিশুটিকে নিরাপদে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, শিশুটিকে উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর তার মাকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা মাকে চিকিৎসকরা জানান, তার সন্তান সুস্থ রয়েছে এবং তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


চিকিৎসকদের ধারণা, ভূমিকম্পের সময় মা নিজের শরীর দিয়ে সন্তানকে আড়াল করে রেখেছিলেন। ফলে ধসে পড়া কংক্রিট ও ভারী বস্তু থেকেও শিশুটি রক্ষা পায়। চিকিৎসকদের মতে, মায়ের এই আত্মত্যাগই নবজাতকের প্রাণ বাঁচানোর প্রধান কারণ। এরই মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন হাজারো মানুষ এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। এই ভয়াবহ দুর্যোগের মধ্যেও নবজাতক ও তার মায়ের জীবিত উদ্ধারের ঘটনা ভেনেজুয়েলার মানুষের জন্য এক বিরল আশার বার্তা হয়ে এসেছে।


সূত্র: এএফপি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯