ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অনন্য রেকর্ড গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপে

বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অনন্য রেকর্ড গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে ৫০টি ম্যাচে গোল না খাওয়ার কীর্তি স্থাপন করেছে সেলেসাওরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর মধ্য দিয়েই এই মাইলফলক স্পর্শ করে ব্রাজিল। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে অন্য কোনো দল এখনো ৫০টি ক্লিনশিটের রেকর্ডে পৌঁছাতে পারেনি।


এই তালিকায় ব্রাজিলের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, যাদের ক্লিনশিট সংখ্যা ৪১। এরপর রয়েছে ইংল্যান্ড, তাদের গোল না খাওয়া ম্যাচ ৩৭টি। ইতালি ৩২টি ক্লিনশিট নিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে। ব্রাজিলের এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে দেশটির কিংবদন্তি গোলরক্ষকদের। বিশ্বকাপজয়ী দুই তারকা এমারসন লিয়াও ও ক্লদিও তাফারেল আটটি করে ক্লিনশিট ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছেন। বর্তমান গোলরক্ষক অ্যালিসন বেকারও দুর্দান্ত ছন্দে রয়েছেন। তিনি ইতোমধ্যে বিশ্বকাপে সাতটি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি।


আগামী রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচেও যদি অ্যালিসন নিজের জাল অক্ষত রাখতে পারেন, তাহলে তিনি লিয়াও ও তাফারেলের বিশ্বকাপ ক্লিনশিটের রেকর্ডে ভাগ বসাবেন। বিশ্বকাপে সর্বাধিক শিরোপা, সবচেয়ে বেশি জয় এবং সর্বোচ্চ গোলের পর এবার ক্লিনশিটের ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছে নিজেদের শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ দিল ব্রাজিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯