আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই কম্পনের প্রভাব রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অঞ্চলে

আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই কম্পনের প্রভাব রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাবুলে বেশ কয়েকটি ভবন দুলে ওঠে এবং কিছু স্থাপনায় ফাটলও দেখা দেয়। ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিতে শুরু করেন।


ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে এবং এর গভীরতা ছিল প্রায় ২০৮ কিলোমিটার। বালখ, বাদাখশান, নানগারহার ও খোস্তসহ একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। হিন্দুকুশ পর্বতমালার নিচে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আফগানিস্তান। দুর্বল অবকাঠামো, দুর্গম পাহাড়ি এলাকা এবং সীমিত উদ্ধার সক্ষমতার কারণে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি অনেক সময় আরও ভয়াবহ আকার ধারণ করে। তবে সর্বশেষ এই ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি।


সূত্র: এএফপি

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯