দেশের রকসংগীতপ্রেমীদের জন্য আগামী ১০ জুলাই রাজধানীতে বসতে যাচ্ছে জমকালো এক সংগীত উৎসব। ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের এই আয়োজনে

তারেক রহমানের চীন সফর নিয়ে কী বলছে ভারতীয় গণমাধ্যম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়

দেশের রকসংগীতপ্রেমীদের জন্য আগামী ১০ জুলাই রাজধানীতে বসতে যাচ্ছে জমকালো এক সংগীত উৎসব। ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের এই আয়োজনে এক মঞ্চে পারফর্ম করবে দেশের আটটি জনপ্রিয় ব্যান্ড। সংগীত উৎসবটির সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে দুই কিংবদন্তি ব্যান্ডের নতুন যাত্রা। দীর্ঘ বিরতির পর নতুন সদস্যদের নিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন। একইসঙ্গে নতুন কণ্ঠশিল্পী নিয়ে প্রথমবার দর্শকদের সামনে হাজির হবে আর্টসেল।


অর্থহীনের সাম্প্রতিক লাইনআপে যুক্ত হয়েছেন পুরোনো সদস্য শিশির আহমেদ। পাশাপাশি নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। দীর্ঘদিন পর দেশে পূর্ণাঙ্গ কনসার্টে অংশ নিতে যাচ্ছে ব্যান্ডটি। প্রায় ১৬ মাস পর দেশের দর্শকদের সামনে পারফর্ম করবে তারা। অন্যদিকে ব্যক্তিগত কারণে বিরতিতে যাওয়া ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন কণ্ঠশিল্পীর জায়গায় নতুন ভোকাল হিসেবে দায়িত্ব নিয়েছেন বখতিয়ার হোসাইন। আসন্ন কনসার্টেই প্রথমবার প্রধান কণ্ঠশিল্পী হিসেবে মঞ্চে দেখা যাবে তাকে।


আয়োজকরা জানিয়েছেন, উৎসবে আরও অংশ নেবে দেশের পরিচিত কয়েকটি রক ও মেটাল ব্যান্ড। ফলে একদিনেই ভক্তরা উপভোগ করতে পারবেন ভিন্নধর্মী সংগীত পরিবেশনা। সংগীতপ্রেমীদের কাছে কনসার্টটি বছরের অন্যতম বড় আয়োজন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দুই জনপ্রিয় ব্যান্ডের নতুন অধ্যায়ের সূচনা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯