দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আন্তর্জাতিক চুক্তি সংসদকে পাশ কাটিয়ে নয়, বরং সংসদে উপস্থাপনের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ৪:২৭ সময় , আপডেট সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ৪:২৭ সময়

দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আন্তর্জাতিক চুক্তি সংসদকে পাশ কাটিয়ে নয়, বরং সংসদে উপস্থাপনের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, এতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা আরও শক্তিশালী হবে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ। বিদেশের সঙ্গে সম্পাদিত মৌলিক চুক্তিগুলো সংসদে উপস্থাপন করা হলে জনপ্রতিনিধিরা বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবেন এবং সরকারের কর্মকাণ্ড আরও স্বচ্ছ হবে।


তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। পারস্পরিক সম্মান, সমতা ও ভারসাম্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দেশের বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ এখনো আমদানিনির্ভর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই রপ্তানি খাতের বহুমুখীকরণ এবং নতুন বাজার তৈরির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিদেশ সফরে এসব বিষয় গুরুত্ব পেয়েছে।


রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকার কৃতিত্ব নেবে আর বিরোধী দল সবকিছুর বিরোধিতা করবে— এমন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯