নিষিদ্ধঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাড়ায় আনা দিনমজুরদের দিয়ে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ

লোক ভাড়া করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৭ সময় , আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৭ সময়

নিষিদ্ধঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাড়ায় আনা দিনমজুরদের দিয়ে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুন) উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি–ঝাটুরদিয়া আঞ্চলিক সড়কে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরকান্দা এলাকার টিপু নামের এক ব্যক্তি ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে প্রায় ২০ থেকে ৩০ জন দিনমজুরকে ৩০০ টাকা করে ভাড়ায় এনে এই মিছিলে অংশ নিতে দেন। পরে তারা দ্রুতগতিতে আড়ুয়াকান্দি ও ঝাটুরদিয়া সড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে অংশগ্রহণকারীরা দিকভ্রান্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। অপরিচিত এলাকায় থাকার কারণে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঝাটুরদিয়া মহাসড়কে উঠলে টহলরত স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


আটকরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাবু বেপারী (৫৫), শরীয়তপুরের জাজিরা এলাকার আলাউদ্দিন মাতুব্বর (৪০) এবং ভোলা সদর উপজেলার গিয়াস উদ্দিন (৩৫)। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টিপু নামের ব্যক্তি তাদের ভাড়া করে এনে এই মিছিলে ব্যবহার করেন। ধাওয়া খেয়ে তারা পথ হারিয়ে ফেলে এবং পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে, ওই ঘটনার পর দিনভর ভাঙ্গা উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে সতর্ক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯