কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে

ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ২৪ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক নারী হাছিনা আক্তার (৪২)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় হলেও বর্তমানে তিনি পেকুয়া পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ এবং প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। এ কারণে স্থানীয়দের মধ্যেও নানা ধরনের আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, মঙ্গলবার রাতে ওই নারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে বিভিন্ন সংবেদনশীল তথ্য জানতে চান এবং নিজের পরিচয়ের প্রভাব দেখানোর চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি দ্রুত থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন ভুয়া পরিচয় ব্যবহার করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯