বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড

মেসিই সর্বকালের সেরা- বিশ্বকাপে গোলের রেকর্ড হারিয়ে ক্লোসা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ২:৪৯ সময় , আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ২:৪৯ সময়

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার পর অভিনন্দনও পেয়েছেন তার কাছ থেকেই। রেকর্ড হাতছাড়া হলেও ক্লোসা প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকাকে। তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, মেসি সাধারণ কোনো ফুটবলার নন। আমার চোখে তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। নতুন ইতিহাস গড়ার জন্য তাকে অভিনন্দন।’


৪৮ বছর বয়সী সাবেক জার্মান তারকা ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়েছিলেন, রেকর্ড একদিন না একদিন ভাঙবেই এবং সেই কীর্তি যদি মেসি গড়েন, তাহলে সেটি তার জন্য আনন্দেরই বিষয় হবে। ডালাসের মাঠে অবশ্য শুরুটা খুব একটা সুখকর ছিল না মেসির জন্য। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।


প্রথমার্ধের ৩৮তম মিনিটে জালের দেখা পেয়ে বিশ্বকাপে নিজের ১৭তম গোলটি করেন মেসি। এর মাধ্যমে স্পর্শ করেন ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড। এরপর ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন তিনি। দুই গোলের এই ঐতিহাসিক রাতেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেন আর্জেন্টাইন অধিনায়ক। আর সেই সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসে যোগ করেন আরও একটি সোনালি অধ্যায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯