রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময়

অভিযানের সময় হামলা করে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিল মাদক কারবারীরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ওপর হামলা চালানো হলে কয়েকজন আহত হন। শনিবার বিকেলে উপজেলার পুড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়ার একটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।


একই অভিযানের ধারাবাহিকতায় আরেক ব্যক্তিকে মাদকসহ আটক করে হ্যান্ডকাপ পরানো হয়। তবে তাকে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ কয়েকজন মাদক কারবারি হামলা চালিয়ে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও আটক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।


উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানে দুইজনকে মাদকসহ আটক করা হয়েছিল। একজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা কার্যকর করা হলেও অপরজনকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং পলাতক ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯