স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের মধ্যে নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা ঋণসংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছেন জামায়াতে

‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৪ সময় , আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৪ সময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের মধ্যে নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা ঋণসংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার স্ত্রী নিয়ম মেনেই একটি গৃহঋণ গ্রহণ করেছেন। তিনি জানান, তার স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ এবং ব্যাংকের প্রচলিত নিয়ম অনুসরণ করেই প্রায় আড়াই কোটি টাকার ঋণ নিয়েছেন। একজন পেশাজীবী চিকিৎসকের এ ধরনের ঋণ গ্রহণকে অস্বাভাবিকভাবে উপস্থাপন করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।


সম্প্রতি বিএনপির নেতা রাশেদ খাঁন অভিযোগ করেন, নির্বাচনের আগে ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী একটি ব্যাংক থেকে বিনা জামানতে দুই কোটির বেশি টাকা ঋণ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও দাবি করেন, অনেক রাজনৈতিক নেতা নিজেদের নামে নয়, বরং আত্মীয়স্বজন বা পরিচিতজনের নামে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন।


তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসাপ্রসূত। তিনি দাবি করেন, বিষয়টি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এটি সামনে আনা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি দাবি করেছেন, একটি রাজনৈতিক দলকে নির্বাচনী সুবিধা দিতে একটি ব্যাংকের প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। তার এই বক্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯