ডলারের দামে লাগাম টানতে ১৫ দিনের ব্যবধানে আরও ২৫ পয়সা মান কমানোর সিদ্ধান্ত নিয়েছে , যা ১৪ ডিসেম্বর

ডলার দর কমলো আরও ২৫ পয়সা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৪ সময় , আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৪ সময়
ডলারের দামে লাগাম টানতে ১৫ দিনের ব্যবধানে আরও ২৫ পয়সা মান কমানোর সিদ্ধান্ত নিয়েছে , যা ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে। বাংলাদেশ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বুধবার ( ১৩ ডিসেম্বর) রাতে এক ভার্চুয়াল মিটিংয়ে ডলারের দর নির্ধারণের সিদ্ধান্ত নেয় দায়িত্বে থাকা দুই সংগঠন।

ডলারের দাম ২৫ পয়সা কমানোর ফলে মুদ্রাটির ক্রয় মূল্য হবে ১০৯.৫০ টাকা। আর বিক্রয় দর হবে ১১০ টাকা। বিষয়টি ডেইলি মেসেঞ্জারকে নিশ্চিত করেছেন বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

বাফেদার চেয়ারম্যান বলেন, এখন থেকে সব ধরণের ডলারের ক্রয় দর হবে ১০৯.৫০ টাকা আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।

বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাফেদা ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন এবিবি ডলারের দর নির্ধারণ করছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি। দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরের মতোই মুদ্রাটির দাম বাড়িয়ে যাচ্ছিলো এ দুটি সংগঠন। তবে গত ২২ নভেম্বর  প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। এরপর সপ্তাহের ব্যবধানে ২৯ নভেম্বর আরও ২৫ পয়সা কমানো হয় ডলার দর। আর তৃতীয় দফায় আজ কমেছে আরও ২৫ পয়সা।

কোভিড মহামারী থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময় ২০২১ সালের মাঝামাঝি থেকে ডলারের চাহিদা বাড়তে থাকে। পরের বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করে বসলে আন্তর্জাতিক বাজারের দ্রব্যমূল্য বেড়ে গেলে ডলারের চাহিদা আরও বেড়ে যায়। তখন থেকে সরবরাহ সঙ্কটে দাম বেড়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়।

বাফেদা ও এবিবি দর নির্ধারণের দায়িত্বে আসার পর থেকে পরিস্থিতি সামাল দিতে ক্রমাগত ডলারের দর বাড়িয়ে আসছিল সংগঠন দুটি। দর বাড়ানোর হার বেশি হয়ে যাচ্ছে কি না এমন সমালোচনার মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো ডলারের দর কমিয়েছে সংগঠন দুটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯