উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সাহায্য চায় দক্ষিণ কোরিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তিনি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে যেভাবে ট্রাম্প ভূমিকা রেখেছেন, একইভাবে কোরীয় উপদ্বীপের শান্তি প্রতিষ্ঠাতেও তিনি নেতৃত্ব দিতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্রান্সে অনুষ্ঠিত শিল্পোন্নত সাত দেশের জোটের (জি-৭) সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও লি জে-মিয়ংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের মতো উত্তর কোরিয়া ইস্যুতেও শান্তিপূর্ণ সমাধানের নেতৃত্ব নেওয়া উচিত। জবাবে ট্রাম্প এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বলে জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক সইয়ের আলোচনা সামনে আসে। এর পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৮ সালে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের একটি ছবি প্রকাশ করেন, যা নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দেয়।


দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ং উত্তর কোরিয়ার বিষয়ে তুলনামূলক নমনীয় নীতি অনুসরণ করছেন, যা তার পূর্বসূরির কঠোর অবস্থান থেকে ভিন্ন। তবে এখন পর্যন্ত পিয়ংইয়ং তার শান্তি উদ্যোগগুলো গ্রহণ করেনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯