ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ নির্যাতনের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম

স্বামীর হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচার চেয়ে মায়ের আকুতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ নির্যাতনের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত একটি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে এক নারীকে জোরপূর্বক অপহরণ করা হয়।


পরবর্তীতে নির্যাতনের শিকার ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে আসেন বলে জানা গেছে। ঘটনার পরদিন ভুক্তভোগীর পরিবার পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


ভুক্তভোগীর পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯