সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩৩ সময় , আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩৩ সময়

সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে জুন মাসের ভাতার অর্থ সরাসরি পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন ব্যবস্থার মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ভাতার অর্থ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।


এর আগে সকালে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে যান তিনি। সেখানে উপস্থিত হয়ে সামাজিক কল্যাণভিত্তিক এই কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। সফরসূচি অনুযায়ী, অনুষ্ঠান শেষে তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে সংক্ষিপ্ত বিরতি নেন। এরপর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯