দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার পর স্থায়ীভাবে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ৬০ দিন মেয়াদি সমঝোতা স্মারকের

ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী চুক্তিতে কী আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময় , আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়

দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার পর স্থায়ীভাবে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ৬০ দিন মেয়াদি সমঝোতা স্মারকের গোপন শর্তাবলি ফাঁস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে, চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌ-অবরোধ প্রত্যাহার করেছে। পাশাপাশি উভয় পক্ষ এবং তাদের মিত্ররা বিশ্বের বিভিন্ন অঞ্চলে একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ রাখতে সম্মত হয়েছে।


শর্ত অনুযায়ী, ইরান আবারও নিশ্চিত করেছে যে তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না। এর বিনিময়ে চূড়ান্ত চুক্তি হলে আগামী ৩০ দিনের মধ্যে ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং ইরানের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। চুক্তিতে আরও বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধাপে ধাপে সরিয়ে ফেলা হবে এবং আলোচনার সময় পর্যন্ত পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি ইরানের অর্থনৈতিক সম্পদ ব্যবহারের সুযোগ এবং পুনর্গঠনের জন্য বড় অঙ্কের তহবিল গঠনের বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়।


অর্থনৈতিক দিক থেকে আলোচনার সময় ইরানকে সীমিত পরিসরে তেল বিক্রির অনুমতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নৌ চলাচলের নিয়ম নির্ধারণে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা ইরান কেউই আনুষ্ঠানিকভাবে এসব শর্তাবলি প্রকাশ করেনি বলে জানা গেছে। সূত্র: দৈনিক ইত্তেফাক

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯