বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দল সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
এক সাংবাদিক বিশ্বকাপ চলাকালে তার সমর্থনের দল সম্পর্কে জানতে চাইলে তারেক রহমান সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, তিনি দীর্ঘদিন একটি নির্দিষ্ট দেশে বসবাস করেছেন, বিষয়টি সেখান থেকেই অনুমান করা যায়। পরে তিনি হাস্যরস করে বলেন, “আপনি আপনার উত্তর পেয়ে গেছেন তো?”
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী ও মেয়েকে নিয়ে বিদেশে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থান শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।