মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর)

স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৫ সময় , আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৫ সময়
মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম হতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্টেডিয়ামে এসে সমবেত হয়।

র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, সিরাজুল রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এড. নানু মিয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা সহ সকল খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯