পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৪ সময় , আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৪ সময়

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫২ হাজার ৫৫৫ জন। হজ ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, ১৫ জুন পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৩ হাজার ৯৪৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ১৯ হাজার ৮২৭ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৮ হাজার ৩৮৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ৭১৬ জন হাজি দেশে পৌঁছেছেন।


এ পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৩টি, সাউদিয়া ৫০টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই ফিরতি ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে। পরে তাদের সৌদি আরবেই দাফন সম্পন্ন করা হয়।


চিকিৎসা সেবার অংশ হিসেবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ১৪৯টি চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২৭ হাজার ৮৯১টি সেবা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯