বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে, যার নাম ‘মীরবাড়ি’। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি

শিবগঞ্জে নতুন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক গেজেট প্রকাশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১২ সময় , আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১২ সময়

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে, যার নাম ‘মীরবাড়ি’। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন এবং শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি ইউনিয়নের আংশিক অংশ নিয়ে নতুন এই ‘মীরবাড়ি’ ইউনিয়ন গঠন করা হয়েছে।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের গ্রামের বাড়ির নামানুসারে নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।


প্রকাশিত গেজেট অনুযায়ী, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ি, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে নতুন ইউনিয়নটি গঠিত হয়েছে। এতে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার ৯২৪ জন। এছাড়া শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের পাশাপাশি উপজেলার বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নের পুনর্গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯