বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, এখন থেকে রিজার্ভ কমবে না, ভালো হবে। আন্তর্জাতিক মুদ্রা

এখন থেকে রিজার্ভ কমবে না, ভালো হবে : বাংলাদেশ ব্যাংক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৪৬ সময়
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প‌রিচালক মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, এখন থেকে রিজার্ভ কমবে না, ভালো হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে‌ তিনি এ কথা জানান। বুধবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ক‌রে এ সন্তোষ প্রকাশ করেন। 

‌তি‌নি বলেন, বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার অনুমোদন ক‌রে‌ছে আইএমএফ। আগামী শুক্রবা‌রের মধ্যে এ অর্থ যোগ হ‌বে। এছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, দক্ষিণ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে ৬২ কো‌টি ডলার আস‌বে। সব মি‌লি‌য়ে এ মা‌সে রিজার্ভে যোগ হ‌বে ১৩১ কো‌টি ডলার (১ দশ‌মিক ৩১ বিলিয়ন)।

তিনি জানান, এখন গ্রস রিজার্ভ আ‌ছে ২ হাজার ৪৬৬ কোটি (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার। বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ এক হাজার ৯১৩ কোটি লাখ ডলার বা ১৯ দশমিক ১৩ বিলিয়ন।

তিনি বলেন, এ মা‌সে রে‌মিট্যান্সসহ ডলার আসার প্রবাহ ইতিবাচক রয়েছে। স‌ঙ্গে দাতা সংস্থার ঋণ যোগ হ‌চ্ছে। কিছু খরচ হ‌বে, ত‌বে আ‌য়ের চে‌য়ে ব্যয় কম হ‌বে। তাই রিজার্ভ কমার কারণ নেই।‌ ডিসেম্বরে হিসাব করে বলা যা‌বে। ত‌বে জানুয়ারিতে আকুর পেমেন্ট আ‌ছে এক বিলিয়নের মতো। সব মি‌লি‌য়ে রিজার্ভ ভা‌লো হ‌বে বলা যায়।

মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯