নতুন নিয়মের বেড়াজালে পড়ে বিশ্বকাপ মিশন শুরুর একেবারে শেষ মুহূর্তে নিজেদের অফিসিয়াল জার্সিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য

ফিফার নিষেধাজ্ঞায় শেষ মুহূর্তে বদলে যাচ্ছে মিশরের জার্সি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়

নতুন নিয়মের বেড়াজালে পড়ে বিশ্বকাপ মিশন শুরুর একেবারে শেষ মুহূর্তে নিজেদের অফিসিয়াল জার্সিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে মিসর। একই সঙ্গে রাজনৈতিক বার্তার অভিযোগে ক্যারিবীয় দেশ হাইতির বিশেষ জার্সি ডিজাইনও নিষিদ্ধ করেছে ফিফা। আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসের সবচেয়ে সফল দল মিসর তাদের জার্সিতে দীর্ঘদিন ধরে মহাদেশীয় সাফল্যের প্রতীক হিসেবে ‘৭টি তারা’ ব্যবহার করে আসছিল। তবে ২০২৬ বিশ্বকাপের নতুন কিট নীতিমালায় ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শিরোপা ছাড়া অন্য কোনো আঞ্চলিক বা মহাদেশীয় সাফল্যের প্রতীক জার্সিতে প্রদর্শন করা যাবে না। ফলে মিসরের জার্সি থেকে এই সাতটি তারা সরিয়ে ফেলতে হচ্ছে।


শুধু তারা নয়, জার্সির আরেকটি পরিবর্তনও এসেছে। আগে খেলোয়াড়দের নম্বরে সোনালি রঙ ব্যবহার করলেও তা বাতিল করে সাদা রঙ ব্যবহারের নির্দেশ দিয়েছে ফিফা। সম্প্রচার সুবিধা ও রেফারিদের দ্রুত নম্বর শনাক্ত করার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে একই ধরনের নিয়মের কারণে সমস্যায় পড়েছে হাইতিও। ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া দেশটির জার্সিতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ভার্টিয়ের যুদ্ধ’-এর প্রতীকী চিত্র ও জাতীয় পতাকার উপাদান যুক্ত ছিল। তবে ফিফা এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করে সেই ডিজাইন বাদ দিতে বলেছে।


ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের কিটে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা বা চিত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই ধারার ভিত্তিতেই হাইতির জার্সি থেকে ঐতিহাসিক ইলাস্ট্রেশন সরিয়ে ফেলা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯