বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে খেলায় ফেরে পাঁচবারের

ভিনিসিয়ুসের গোলে সমতা এনে বিরতিতে ব্রাজিল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে খেলায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে দুই দল। ম্যাচের প্রথম ১০ মিনিটে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। উচ্চ প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে ফেলে আফ্রিকার দলটি শুরুতেই প্রাধান্য তৈরি করে।


এরপর কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। একটি দ্রুত আক্রমণ থেকে মরক্কোর ডি-বক্সে বড় সুযোগও তৈরি হয়। সতীর্থের পাস পেয়ে ভালো অবস্থানে থাকা ইগর থিয়াগো গোলের চেষ্টা করলেও বল জালে পাঠাতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় মরক্কো। এক থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।


তবে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরে ব্রাজিল। ৩২ মিনিটে বাম দিক দিয়ে মরক্কোর ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এই গোলে সমতায় ফিরে আসে সেলেসাওরা। শেষ পর্যন্ত প্রথমার্ধ ১-১ সমতায় শেষ করে দুই দল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯