মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতে চাপে পড়ে যায় ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে

মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপের মিশন শুরু ব্রাজিলের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়

মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতে চাপে পড়ে যায় ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ গোলে সমতায় ফিরে বিরতিতে যায় সেলেসাওরা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রাখে আফ্রিকার দলটি। ফলে শুরুতে নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয় ব্রাজিল।


এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে সেলেসাওরা। এক কাউন্টার আক্রমণে দারুণ সুযোগ তৈরি হলেও ইগর থিয়াগো গোল করতে ব্যর্থ হন। সতীর্থের নিখুঁত পাস পেয়েও তিনি বল জালে পাঠাতে পারেননি। ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় মরক্কো। থ্রু পাস থেকে বল পেয়ে ব্রাজিল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে গোল করেন ইসমায়েল সাইবারি।


তবে ৩২ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। বাম দিক দিয়ে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ব্রাজিল কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ম্যাচটি ড্রতেই শেষ হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯