রাঙ্গা বলেন, “কথা হলো সাদ যদি মনোনয়ন না পায়, রওশন এরশাদ যদি মনোনয়ন না পান, আমি যদি মনোনয়ন

জাতীয় পার্টিতে লেগেছে দ্বন্দ্ব, প্রধানমন্ত্রির কাছে রওশনের নালিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৫১ সময় , আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৫১ সময়
রাঙ্গা বলেন, “কথা হলো সাদ যদি মনোনয়ন না পায়, রওশন এরশাদ যদি মনোনয়ন না পান, আমি যদি মনোনয়ন না পাই, তাহলে কাদের নিয়ে তারা (জাতীয় পার্টি) নির্বাচনে যাচ্ছে?"

জাতীয় পার্টিতে কর্তৃত্বের দ্বন্দ্বে নির্বাচন থেকে ছিটকে পড়া রওশন এরশাদ তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। জাতীয় পার্টিতে মনোনয়ন নিয়ে কী কী হয়েছে, তা নিয়ে তুলে ধরলেন ‘নালিশ’।
রওশন অনুসারীদের ভাষ্য, তারা আওয়ামী লীগ প্রধানকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করলে আগে তাদেরকে জানানোর জন্য।
মঙ্গলবার দুপুরের পর ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ এবং আরও কয়েকজনকে গিয়ে গণভবনে যান সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৈঠক থেকে বের হয়ে রাঙ্গাঁ সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেতা (রওশন) বলেছেন, আমরা যেহেতু তাদের (জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের) সঙ্গে নাই, তারা তাদের মতো নির্বাচন করুক, নির্বাচন উৎসবমুখর হোক। যদি জোট করতে হয়, আমাদের সঙ্গে আলাপ করে করবেন। কারণ আমরা জোটের ভাগিদার।"

প্রধানমন্ত্রী কী বলেছেন এমন প্রশ্নে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, উনি উনার পরিষদ নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।" আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য অবশ্য আসেনি। দশম সংসদ নির্বাচন থেকেই রওশন ও আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯