রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের শুনানি শুরু হয়। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা

প্রার্থিতা ফিরে পান আরও ৬১ জন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৩৯ সময় , আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৩৯ সময়
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের  শুনানি শুরু হয়। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।  

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৯৮টি আপিলের শুনানি হয়। পরে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল  নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।
এরআগে, সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন। 

আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়। এদিকে শুনানিতে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থনের কারণে বাদ পড়া অনেকেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আর এসব প্রার্থীর অধিকাংশই স্থানীয় আওয়ামা লীগ নেতা হওয়ায় ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার (১০ ডিসেম্বর) থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯