আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৩০ টি টহল দল সহ সারাদেশে ৪২২ টি টইল দল

সারাদেশে র‍্যাবের ৪২২ টি টহল দল মোতায়েন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৩৫ সময় , আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৩৫ সময়
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেস এর ১৩০ টি টহল দল সহ সারাদেশে ৪২২ টি টইল দল মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) র‍্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। 

র‍্যাব সুত্র জানায়, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহন'কে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র‍্যাব।

এছাড়াও যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ গুরুত্বপূর্ন স্থান সমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯