ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত পুশইনের অপচেষ্টা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ৩:৫ সময় , আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ৩:৫ সময়

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত পুশইনের অপচেষ্টা প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি সীমান্তের বিভিন্ন এলাকায় বাংলা ভাষাভাষী কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তৎপরতার কারণে এসব চেষ্টা সফল হয়নি।


দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে এসব উদ্যোগ ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত টহল বাড়ানো হয়েছে এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।


স্থানীয় বাসিন্দারাও সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছেন। বিজিবির পাশাপাশি তারাও বিভিন্ন এলাকায় সতর্ক নজর রাখছেন বলে জানা গেছে। ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোনোভাবেই যেন অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯