নরসিংদীতে পেঁয়াজের বাজারে পৃথক অভিযানে ৪ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী

নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১৯ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১৯ সময়
নরসিংদীতে পেঁয়াজের বাজারে পৃথক অভিযানে ৪ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী বড় বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও খুচরা বাজার মনিটরিং করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার।

এসময় বাজারের খুচরা ও পাইকারী পেঁয়াজ বিক্রেতা বাদশা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পেঁয়াজের বিক্রয় মূল্য প্রদর্শন না করায় এ জরিমানা করা হয়।

একই সময় বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এসময় মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্যের অমিল এবং মূল্য তালিকা না থাকায় তিনটি দোকানীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি খুচরা পর্যায়ে জন প্রতি ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় অধিদপ্তর।

ক্রেতা বিক্রেতারা জানান, দুদিন ধরে নরসিংদীর খুচরা বাজারগুলোতে পুরাতন পেঁয়াজের দাম বেড়ে ২০০ হতে ২১০-২০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। এতে ত্রেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়।

তবে সোমবার সকাল থেকে নতুন ও পুরাতন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে খুচরা ও পাইকারী বাজারগুলোতে। দাম কমে পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা ও নতুন পেঁয়াজ ১৩০-১৪০ টাকা কেজিতে। পুরোদমে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম আরও কমবে বলে জানান ক্রেতা-বিক্রেতারা। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯