জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহপরিচালক এ এইচ এম শাফিকুজ্জামান বলেছেন, অবৈধ মজুত পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এক

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে : ভোক্তা মহাপরিচালক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১৮ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১৮ সময়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহপরিচালক এ এইচ এম শাফিকুজ্জামান বলেছেন, অবৈধ মজুত পেলেই ব্যবস্থা নেওয়া হবে।  এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান তিনি।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর টিসিবি ভবনে ভোক্তা অধিকারের সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, ‘পেঁয়াজ সিন্ডিকেটে যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে।’

ভোক্তার ডিজি বলেন, আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ হতে পারিনি। মূল্যস্ফীতির কারণে দ্রব্যের দাম বাড়ছে।

পেঁয়াজের দাম বৃদ্ধির কিছু কারণ চিহ্নিত করা গেলেও কিছু বিষয় এখনো অজানা। যোগান কমিয়ে দাম বৃদ্ধি করছে একটি মহল। তবে, বাজার নিয়ন্ত্রণে ভোক্তার অভিযান চলমান আছে।  

অনুষ্ঠানে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা দেশের চলমান আর্থনৈতিক পরিস্থিতিতে ভোক্তাকে সচেতন করে তুলবে বলে মনে করেন বিতর্কিকরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯