জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের আয়োজনে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক

সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৯ সময় , আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৯ সময়
জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের আয়োজনে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ।

সোমবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের আটলান্টায় পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন শুরু হচ্ছে।

দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ শীর্ষক সম্মেলনটিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুন। দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেনসহ কর্মকর্তারা ইতোমধ্যে আটলান্টায় গিয়ে পৌঁছেছেন।

এই সম্মেলন অনুষ্ঠিত হয় জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে। এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্বনেতাদের সমবেত করছে যুক্তরাষ্ট্র।

মার্টিন লুথার কিংয়ের নগরী আটলান্টায় জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই সম্মেলনটি হলো বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন।

প্রতি দু’বছর অন্তর অন্তর দেশগুলো তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করছে- তা মূল্যায়নের জন্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সহযোগিতার মাধ্যমে কিভাবে আরও জোরদার করা যায় সেই আলোচনা হবে সম্মেলনে।

দুর্নীতি প্রতিরোধে একমাত্র সর্বজনীন আইনগত বাধ্যতামূলক চুক্তি হলো ‘দ্য ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’। বিশ্বের ১৯০টি দেশ এই চুক্তিতে সই করেছে। কনভেনশনটি ভিয়েনায় আলোচনা করে চূড়ান্ত করা হয়। ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ করা হয়। ২০২৩ সালে উদযাপন হচ্ছে এর ২০তম বার্ষিকী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯