বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (২ জুন) সকালে নিউ জার্সির উদ্দেশে দেশ

বিশ্বকাপে যাওয়ার আগে ভিডিও দেখে কান্না করলেন আনচেলত্তি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৪৮ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৪৮ সময়

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (২ জুন) সকালে নিউ জার্সির উদ্দেশে দেশ ছাড়ে দলটি। তবে যাত্রার আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আনচেলত্তির নাতি-নাতনিরা তাকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানাচ্ছে। ভিডিও বার্তায় তারা দাদুকে ভালোবাসার কথা জানিয়ে আসন্ন আসরে শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করে।


শিশুরা বার্তায় বলে, ‘দাদু, বিশ্বকাপে শুভকামনা। আমরা তোমাকে ভালোবাসি। আমাদের জন্য ষষ্ঠ শিরোপা নিয়ে এসো।’ প্রিয়জনদের এমন আন্তরিক বার্তা শুনে আবেগ ধরে রাখতে পারেননি অভিজ্ঞ এই কোচ। ভিডিও চলাকালে তাকে চোখের পানি মুছতে দেখা যায়। পরে তিনি বলেন, পরিবারের প্রসঙ্গ এলেই নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে পড়ে।


এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২০ জুন হাইতির বিপক্ষে এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে এবার মাঠে নামছে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯