আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাইম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ

‘মাথায় টুপি পরা দাড়িওয়ালা এক লোক আমাকে ধাক্কা দিয়ে বলে, বেপর্দা ঘোরাফেরা করছি কেন’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৩৭ সময় , আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৩৭ সময়

আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাইম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, সাভারের একটি স্থানীয় বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।


পোস্টে নায়লা নাইম লেখেন, তিনি তার মায়ের সঙ্গে বাজারে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি কেনার সময় টুপি পরা ও দাড়িওয়ালা এক ব্যক্তি হঠাৎ তাকে ধাক্কা দেন এবং ‘পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য’ করেন। তিনি আরও দাবি করেন, ঘটনার আকস্মিকতায় তিনি পড়ে যান এবং এতে তার হাতে আঘাত লাগে। পরে তার মা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন বলে জানান তিনি।


অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার মা আতঙ্কিত হয়ে তাকে কোনো প্রতিক্রিয়া না দেখাতে বলেন এবং দ্রুত স্থান ত্যাগ করতে উৎসাহ দেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নায়লা নাইম বলেন, তার মা এখনও ভীত অবস্থায় আছেন। তবে তিনি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কি না, তা স্পষ্ট করেননি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯